| আমাদের ভাটরা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা সম্পর্কে কিছু কথা | |
|---|---|
আল্লাহ তায়ালার প্রিয় হাবিব সর্বশ্রেষ্ঠ মহামানব মানবতার মুক্তির দিশারী হযরত মুহাম্মদ সা. এর উপর প্রথম ওহি অবতীর্ণ হয় ‘ইকরা’ পড়। বর্তমান অপসংস্কৃতির যুগে অবহেলিত সমাজকে মুক্তির লক্ষ্যে ও হযরত মুহাম্মদ সা. এর মতো আদর্শ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দেশের খ্যাতনামা উলামায়ে কেরাম, সচেতন দ্বীন দরদী ও বুদ্ধিজীবি ব্যক্তিবর্গের পরামর্শে বগুড়া জেলার, শেরপূড় উপজেলাধীন খানপুর ইউনিয়নের অন্তর্গত ভাটরা প্রামে বিগত ৩রা চৈত্র ১৩৯০ বাংলা মোতাবেক ১৭ই মার্চ ১৯৮৩ সালে জনাব আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান মিয়া প্রতিষ্ঠা করেন ভাটরা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা।
আল্লাহ তায়ালা যেন এই প্রতিষ্ঠানকে অবহেলিত সমাজকে ইলমে দ্বীনের আওতায় নিয়ে আসার জন্য কবুল করেন এবং আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানিয়ে দেন। আমিন। উদ্দেশ্য: আল্লাহ প্রদত্ত ইলম অর্জনের মাধ্যমে আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি অর্জন। লক্ষ্য: (ক) ইসলামী শিক্ষার সম্প্রসারণ ও বাস্তবায়ন। সামাজিক উন্নয়ন : (খ) অসচ্ছল, ইয়াতিম, বিধাব ও বয়োবৃদ্ধ নারী-পুরুষের অন্ন, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসা দানের ব্যবস্থা এবং সেবামূলক কাজ পরিচালনা করার জন্য একটি কল্যাণ-ফান্ড গড়ে তোলা। যার উৎস হবে যাকাত, সদকা, কুরবানির চামড়া, দান-খয়রাত। (গ) সমাজের প্রতিটি মানুষকে কুরআন সুন্নাহের অনুসারী হিসেবে এবং প্রতিটি পরিবারকে ইসলামের দূর্গ হিসেবে গড়ে তোলা। ভবিষ্যৎ পরিকল্পনা : ১/ আরবি সাহিত্য বিভাগ ২/ হিফজুর কুরআন বিভাগ ছেলেদেরকে উচ্চতর শিক্ষার জন্য আরবী সাহিত্যের জন্য আদব বিভাগ, কুরআনের হাফেজা হওয়ার জন্য হিফজুল কুরআন বিভাগ চালু করার পরিকল্পনা রয়েছে। এছাড়া কারিগরি শিক্ষার ক্ষেত্রে কম্পিউটার প্রশিক্ষণ, সেলাই প্রশিক্ষন কোর্সসহ বহুমুখী টেকনিক্যাল ও কারিগরি বিভাগ চালু করার পরিকল্পনা আছে। |
|