আমাদের ভাটরা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা সম্পর্কে কিছু কথা

আল্লাহ তায়ালার প্রিয় হাবিব সর্বশ্রেষ্ঠ মহামানব মানবতার মুক্তির দিশারী হযরত মুহাম্মদ সা. এর উপর প্রথম ওহি অবতীর্ণ হয় ‘ইকরা’ পড়। বর্তমান অপসংস্কৃতির যুগে অবহেলিত সমাজকে মুক্তির লক্ষ্যে ও হযরত মুহাম্মদ সা. এর মতো আদর্শ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দেশের খ্যাতনামা উলামায়ে কেরাম, সচেতন দ্বীন দরদী ও বুদ্ধিজীবি ব্যক্তিবর্গের পরামর্শে বগুড়া জেলার, শেরপূড় উপজেলাধীন খানপুর ইউনিয়নের অন্তর্গত ভাটরা প্রামে বিগত ৩রা চৈত্র ১৩৯০ বাংলা মোতাবেক ১৭ই মার্চ ১৯৮৩ সালে জনাব আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান মিয়া প্রতিষ্ঠা করেন ভাটরা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা।   আল্লাহ তায়ালা যেন এই প্রতিষ্ঠানকে অবহেলিত সমাজকে ইলমে দ্বীনের আওতায় নিয়ে আসার জন্য কবুল করেন এবং আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানিয়ে দেন। আমিন। উদ্দেশ্য: আল্লাহ প্রদত্ত ইলম অর্জনের মাধ্যমে আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি অর্জন। লক্ষ্য: (ক) ইসলামী শিক্ষার সম্প্রসারণ ও বাস্তবায়ন। (খ) পবিত্র কুরআন শিক্ষার ব্যাপক প্রচলন। (গ) দেশের আর্ত সামাজিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় অবদান রাখা। (ঘ) কুরআন-সুন্নাহের আলোকে জীবন গড়ার প্রশিক্ষণ। (ঙ) নিরক্ষরতা দূরীকরণ। (চ) মেয়েদের জন্য শরিয়তসম্মত পর্দার সাথে পৃথক ও সংরক্ষিত এলাকায় দ্বীনি শিক্ষার ব্যবস্থা করা। সামাজিক উন্নয়ন : (ক) এলাকার ছেলেদেরকে প্রতি সপ্তাহে মাদরাসা বা অন্য কোন স্থানে জমায়েত করে দ্বীনি বিষয়ে আলোচনা করা। বিশুদ্ধভাবে কুরআন শিক্ষা, নামাজ ও মাসায়েল বিস্তারিত...

মুহতামিম

মুহতামিম
 

আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান মিয়া

ক্যালেন্ডার

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930